1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মুন্সিগঞ্জ শ্রীনগরে প্রবাসীর 𝟔𝟓 লাখ টাকা ডাকাতি”

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

“মুন্সিগঞ্জ শ্রীনগরে প্রবাসীর 𝟔𝟓 লাখ টাকা ডাকাতি”

হারুন রশীদ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি —

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক প্রবাসীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি ও র‌্যাব সদস্যসহ ৭ জন গ্রেপ্তার হয়েছেন।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার সাভার ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের শ্রীনগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। আসামিদের মধ্যে ২ জন ঢাকা ডিবিতে কর্মরত ও ৩ জন সেনাবাহিনী থেকে প্রেষণে র‌্যাবে কর্মরত আছেন। বাকি দুইজনের মধ্যে একজন ড্রাইভার ও অন্যজনের বাড়ি থেকে লুটের টাকা উদ্ধার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান এলাকার সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটে। পরে গতকাল শনিবার (৮ নভেম্বর) এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সিঙ্গাপুর প্রবাসী আকাশ অসীম (৪৮)। তিনি দোহার উপজেলার পালামগঞ্জ এলাকার মৃত অনিল চন্দ্র দাসের ছেলে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান মামলা ও আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের খুব দ্রুতই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে তাদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী আকাশ অসীম ও তার বড় ভাই বিমল চন্দ্র দাস হরি (৫৬) স্থানীয়ভাবে ভাঙারী স্বর্ণ ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিলেন। গত ৬ নভেম্বর তারা মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারের ‘শ্রীনগর স্বর্ণালয়’ নামের দোকানদার রাজীব দাসের কাছে ২১ ক্যারেটের ৩৯ ভরি স্বর্ণ বিক্রি করেন। পরদিন (৭ নভেম্বর) ভোর সকালে ওই বিক্রির ৬৫ লাখ টাকা নগদ গ্রহণের পর তারা সিএনজিচালিত অটোরিকশায় জয়পাড়ার উদ্দেশ্যে রওনা হন।

পথে সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে শ্রীনগরের রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান বাজার এলাকায় পৌঁছালে নাম্বারবিহীন একটি সাদা মাইক্রোবাস তাদের অটোরিকশার গতিরোধ করে। গাড়ি থেকে নেমে ৮-৯ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন এবং বলেন, তাদের নামে মামলা রয়েছে।

এজাহারে বলা হয়, হামলাকারীদের একজনের গায়ে “ডিবি” লেখা জ্যাকেট ছিল এবং কোমরে অস্ত্র ঝুলছিল। তারা আইডি কার্ড দেখতে চাইলে ওই ব্যক্তি ও তার সহযোগীরা দুই ভাইকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তাদের কাছ থেকে স্বর্ণ বিক্রির ৬৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দুজনের হাতকড়া পরিয়ে হাইয়েস মাইক্রোবাসে তুলে ফেলে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আকাশ অসীমের কাছ থেকে একটি ইনফিনিক্স মোবাইল (মূল্য ৩০ হাজার টাকা) ও তার ভাইয়ের কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি ফোন (মূল্য ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। এরপর আকাশ অসীমকে পদ্মা সেতুর উত্তর প্রান্তের পুরাতন ফেরিঘাটে ফেলে দেয় এবং তার ভাইকে নিয়ে মাওয়ার দিকে চলে যায়। প্রায় ১০-১৫ মিনিট পর বিমল চন্দ্র দাসকেও পদ্মা সেতু টোলপ্লাজার কাছে ফেলে যায় তারা।

অভিযুক্তদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে এবং সবাই স্থানীয় উপভাষায় কথা বলছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে জানতে ভুক্তভোগী আকাশ অসীমের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির