1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ২০ মামলার পলাতক আসামি গ্রেফতার”

  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৬ জন দেখেছেন
Oplus_16908288

“খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ২০ মামলার পলাতক আসামি গ্রেফতার”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক, খুন, চুরি ও দস্যুতাসহ মোট ২০টি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান (৩৭) গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি শহরের কুমিল্লাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মিজানুর রহমান কুমিল্লাটিলা আনসার ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর মডেল থানা ও পার্শ্ববর্তী থানাগুলোতে ৫টি মাদক মামলা, ২টি হত্যা মামলা, ৬টি চুরির মামলা, ২টি অস্ত্র মামলা, ১টি দস্যুতা মামলা এবং আরও ৪টি অভিযোগসহ মোট ২০টি মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা মিজানকে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “আইনের বাইরে কেউ নয়। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির