1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“টেকসই সচেতনতা গড়ে তুলতে ফুলবাড়ীতে চ্যাম্পিয়ন বাবা-মাদের কর্মশালা অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১২ জন দেখেছেন

“টেকসই সচেতনতা গড়ে তুলতে ফুলবাড়ীতে চ্যাম্পিয়ন বাবা-মাদের কর্মশালা অনুষ্ঠিত”

মোঃআশরাফুজ্জামান ব্যাপারী,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন বাবা-মায়েদের দক্ষতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টেকসই শিখনমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ফুলবাড়ী মডেল মসজিদের দ্বিতীয় তলার হলরুমে এ কর্মশালার আয়োজন করে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)-এর চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট। কর্মশালায় কারিগরি সহায়তা ও অর্থায়ন প্রদান করে এনআরকে টেলিথন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন চ্যাম্পিয়ন বাবা-মা কর্মশালায় অংশগ্রহণ করেন। এসময় বাল্যবিবাহ প্রতিরোধে পারিবারিক ও সামাজিক ভূমিকা, সরকারি ও বেসরকারি সহযোগিতা, মুক্ত আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন সিএনবি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার (এসআরএইচআর) প্রতিমা রানী রায়। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। সচেতন বাবা-মাই সন্তানের নিরাপদ ভবিষ্যতের পথ সুগম করতে পারেন।

এসময় বক্তব্য রাখেন সিএনবি প্রজেক্টের ফাইন্যান্স কো-অর্ডিনেটর মঞ্জুরুল ইসলাম,
এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর রণজিৎ রায়, আফরোজা হ্যাপী, জাহিদুল ইসলাম জাহিদসহ প্রজেক্ট সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কর্মশালার শেষে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন বাবা-মায়েদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির