“গাঁজাসহ মাদক কারবারি আটক”
জি,এম বাবু,প্রতিনিধি হবিগঞ্জ
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা যায়, সোমবার (১১ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দুর্গাপুর বাজার সংলগ্ন চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।
অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply