“বাহুবলে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর বাগানবাড়ী এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাহুবল থানা পুলিশ।
জানা যায়, অদ্য ১০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাহুবল থানাধীন ৭নং ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর বাগানবাড়ী এলাকা থেকে একটি নোহা গাড়িতে করে পাচারের সময় ১২ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাহুবল থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কোনোভাবেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না।
Leave a Reply