1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“রংপুরে সামরিক বাহিনীর সদস্য সেজে অনলাইনে প্রতারণা অভিযানে গ্রেফতার ১”

  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন

“রংপুরে সামরিক বাহিনীর সদস্য সেজে অনলাইনে প্রতারণা অভিযানে গ্রেফতার ১”

শহীদুল ইসলাম শহীদ,রংপুর সংবাদদাতাঃ

রংপুরের পীরগাছা উপজেলায় সামরিক বাহিনীর সদস্য পরিচয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. নাজমুল হাসান ওরফে জিম (২৪)। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার অভিরাম (নামা দোলা) গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. সাজ্জাদ হোসেন ওরফে জাহিদুল ইসলাম।

র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে পীরগাছার অভিরাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি ও অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অনলাইনে প্রতারণার এই ঘটনায় মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।

বাদীর দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ও তার সহযোগীরা সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার কেনাবেচার প্রলোভন দেখায়। তারা অনলাইনে ভিডিও কলে সামরিক বাহিনীর পোশাক পরে বাদীর সঙ্গে কথা বলে বিশ্বাস অর্জন করে এবং অল্প মূল্যে জমির শেয়ার দেওয়ার কথা বলে *১৭ লাখ ২৬ হাজার টাকা* হাতিয়ে নেয়।

পরে আরও পাঁচ লাখ টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয়। অনুসন্ধানে জানা যায়, আসামিরা প্রকৃত পক্ষে কোনো বাহিনীর সদস্য নয়, তারা একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। এ ঘটনায় বাদী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা করেন (নং–০৩/১৭৭, তারিখ–০৭/১১/২০২৫, ধারা–১৭০/১৭১/৪০৬/৪১৮/৪২০/৫০৬/৩৪ দণ্ডবিধি ১৮৬০)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান স্বীকার করেছেন যে তিনি সেনা ও নৌবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা করতেন। কখনও নিজেকে নারী সেনা সদস্য পরিচয় দিয়ে নারীর বেশ ধারণ করে ভিডিও কলে কথা বলতেন এবং নারীর কণ্ঠ নকল করে প্রতারণা করতেন। তিনি নানা সময় নারী কেলেঙ্কারির ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

অভিযানের সময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে সেনা ও নৌবাহিনীর বিভিন্ন ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, পাঁচটি বাটন মোবাইল, একটি স্মার্টফোন, মেয়েদের পরচুলা ও মেকআপ সেট**সহ বেশ কিছু আলামত উদ্ধার করে।

গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, অনুরূপ প্রতারণা চক্রের বিরুদ্ধে র‌্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির