1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মুন্সীগঞ্জে পদ্মা নদীর শাখা খাল আটকিয়ে বাঁধ, ভোগান্তিতে নৌ-চালকরা”

  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে পদ্মা নদীর শাখা খাল আটকিয়ে বাঁধ, ভোগান্তিতে নৌ-চালকরা”

হারুন রশীদ, মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের মাইজগাও এলাকায় পদ্মা নদীর শাখা খালে বাঁধ দিয়ে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় রোমান নামের এক ব্যক্তি খালের ওপর অবৈধভাবে বাঁধ তৈরি করে জেলেদের মাছ আহরণ ও নৌপথ বন্ধ করে দিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও ভোগান্তি তৈরি হয়েছে। খালটি দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষক ও জেলেদের জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমানে বাঁধ দেওয়ায় মাছ ধরা, কৃষিপণ্য পরিবহন ও নৌযান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দা মো. মোতালেব খান বলেন, “এই খালই ছিল আমাদের চলাচলের পথ। এখন বাঁধ দেওয়ায় আমরা নৌকা চালাতে পারছি না।”

ট্রলার চালক বাবু বলেন, আমরা নিয়মিত এখান দিয়ে চলাচল করি কিন্তু বাধ দেওয়ার কারণে যেতে পারছিনা। আমি আসছিলাম যাওয়ার জন্য এখন বাঁধ থাকার কারণে ফিরে যাচ্ছি।

অভিযুক্ত মো. রোমান অভিযোগ স্বীকার করে বলেন, “মাছ ধরার জন্য এই বাধ দেয়া হয়েছে, তবে নৌযান চলাচলে কোনো সমস্যা হয়না।”

উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা বলেন, আমরা বিষয়টা শুনেছি। একবার ঘটনাস্থলে গিয়েছিলাম কিন্তু সঠিক স্থান সনাক্ত করতে না পারায় চলে এসেছি। আমরা পুনরায় সেখানে যাবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির