1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“শাহীন ক্যাডেট স্কুলের বিরুদ্ধে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ”

  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯৭ জন দেখেছেন

“শাহীন ক্যাডেট স্কুলের বিরুদ্ধে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ”

সাবিবর হাসান,কালিয়াকৈর,গাজীপুর। 

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকার শাহীন ক্যাডেট স্কুলের বিরুদ্ধে এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ করে শিক্ষার্থীরা।
জানা গেছে, সরকার নির্ধারিত পরীক্ষার ফি ২৫০০ টাকা হলেও এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণে জনপ্রতি ৮০০০-১০০০০ টাকা আদায় করছে শাহীন ক্যাডেট স্কুল। যা কোচিং ও পরীক্ষার ফি বাবদ দেখানো হচ্ছে।ছাড়া টেস্ট পরীক্ষার জন্য পুনরায় ৭০০ টাকা করে নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী না দিতে পারলে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
প্র্যাকটিক্যাল খাতার জন্যও ১০০০ টাকা করে নির্ধারিত করেছে তারা। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের বেতন না দিলে  প্রবেশ পত্র দেওয়া হবে না বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। অপরদিকে শাহীন ক্যাডেট স্কুলের সফিপুর শাখার নিজস্ব কোনো ইন নম্বর না থাকায় অন্য স্কুলের নামে পরীক্ষা দেওয়ানো হচ্ছে শিক্ষার্থীদের।
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের আশপাশে কোনো কিন্ডারগার্টেন বা কেজি স্কুল স্থাপন করা সরকারি নিয়মবহির্ভূত থাকলেও নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সফিপুর মালেক চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রায় ১০০ ফিট পাশেই এই শাহীন ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এতে সরকারি স্কুল শিক্ষার্থী সংকটে পড়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, ‘ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি, কোচিং বাণিজ্য, প্রাকটিক্যাল খাতা, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেতন, অবৈধভাবে নামে-বেনামে বাড়তি টাকা আদায় করছে শাহীন ক্যাডেট স্কুল।
যা আমাদের জন্য কষ্টকর। এ ছাড়া আমাদের কোনো খেলার মাঠ নেই। বিনোদনের কোনো জায়গায়ও নেই।’
শাহীন ক্যাডেট স্কুল সফিপুর শাখার পরিচালক আওলাদ হোসেন ও ইকবাল হোসেন বলে, শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি, এসএসসির ফরম ফিসহ অন্যান্য ফি বাবদ ৮০০০ টাকা করে নেওয়া হয়েছে। যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করা হয়েছে। আমাদের স্কুলের ইন নম্বর না থাকায় অন্য স্কুলের নামে শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করানো হয়।
সরজমিনে বুধবার (১৯ মার্চ) ওই স্কুলে গিয়ে দেখা গেছে, বাসা-বাড়ির জন্য নির্মাণ করা একটি ভবনে স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে। ছোট ছোট শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। নেই বিনোদনের কোনো জায়গা বা খেলার মাঠ। নিয়মনীতির কোনো কিছুই নেই সেখানে। একটি জাতীয় পতাকা টানানো রয়েছে, যা খুবই নোংরা ও পুরাতন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান বলেন, কোচিং বাণিজ্যের কোনো বিধান নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো নিয়ম নেই। এ ছাড়া কোনো কোচিং বাণিজ্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির