“নবীগঞ্জে অবৈধ ভারতীয় বিড়ি জব্দ, ১ জন আটক”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫ খ্রিঃ) নবীগঞ্জ থানার দায়িত্বরত অফিসার ফোর্সসহ মোবাইল কোর্ট ডিউটিতে থাকাকালীন সময়ে উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের গহরপুর (উত্তর) এলাকার মিল্টন দাশের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অবৈধভাবে আমদানি করা ভারতীয় ব্র্যান্ড ‘শেখ নাসিরুদ্দিন’ নামের ৩০৪০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজন আসামীকে আটক করা হয়।
নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, অবৈধ আমদানি ও বিপণন আইন অনুযায়ী এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
Leave a Reply