1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“মনোহরদীতে ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ”

  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৮৬ জন দেখেছেন

“মনোহরদীতে ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ”

আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী। 

নরসিংদীর মনোহরদীতে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আজিজুর রহমান উপজেলার কৃষ্ণপুর গোলমামুদ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জাহেদ আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে মনোহরদী থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মেয়েকে বাড়িতে রেখে বাবা-মা ঈদের কেনাকাটা করতে চালাকচর বাজারে আসে। এ সুযোগে প্রতিবেশী আজিজুর মেয়েকে ফুঁসলিয়ে বাড়ির পাশের কলাবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনাটি লোক মারফত জানতে পেরে বাবা-মা দ্রুত বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে।

পরদিন শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার জানান, নির্যাতনের শিকার শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির