“ধুনটে ঈদগাহ ও নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন; কাতার সরকারের অর্থায়নে নির্মাণ কাজ শুরু”
আশেকে এলাহী শিবলী- ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া)
বগুড়ার ধুনটে কাতার সরকারের আর্থিক সহায়তায় নির্মিত হতে যাচ্ছে পূর্ব চান্দারপাড়া ঈদগাহ মাঠ ও জামে মসজিদ। শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ কমিটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি গোলাম গোফফা্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য তরুণ রাজনীতিক আসিফ সিরাজ রব্বানী সানভি।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, “মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি ধর্মীয় চেতনা ও নৈতিকতার কেন্দ্রবিন্দু। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ইসলামী মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে—সেই পরিবেশ তৈরি করতেই মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, তাই মসজিদ নির্মাণ ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিকাশ অত্যন্ত প্রয়োজন।”
তিনি আরও বলেন, “নৈতিকতা মানুষকে বিপথে যেতে দেয় না। আর ইসলামই নৈতিকতার সেই মৌলিক শিক্ষা দেয়। তাই আমাদের তরুণরা আধুনিক রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে এগোলেও ইসলামী মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া যাবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, সিনিয়র সহ সভাপতি হায়দার আলী হিন্দোল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, সাবেক সদস্য এ্যাড. রেজানুল ইসলাম ঠান্ডু, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাবেক যুবদল আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল, আবু মূসা, বুলবুল আহমেদ মিঠু, মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, সুমন খন্দকার, মিদূল হাসান, জাহিদুল ইসলাম মধু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, রাসেল মাহমুদ, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, হাসান মাহমুদ অপূর্ব, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।
এছাড়া মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
চান্দারপাড়ার এই প্রকল্পটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে যাচ্ছে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
Leave a Reply