1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“হবিগঞ্জে প্যানাসিয়া হাসপাতালে এনেস্থেশিয়ার ভুলে প্রসূতির মৃত্যু”

  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

“হবিগঞ্জে প্যানাসিয়া হাসপাতালে এনেস্থেশিয়ার ভুলে প্রসূতির মৃত্যু”

হবিগঞ্জ প্রতিনিধি -জি,এম বাবু

হবিগঞ্জ শহরের প্যানাসিয়া মেডিএইড অ্যান্ড ক্লিনিকে সিজার অপারেশনের সময় এনেস্থেশিয়ার ভুল প্রয়োগে নাজমা আক্তার (২৭) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অপারেশনের পরপরই তার মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তিন ঘণ্টা গোপন রেখে পরে ‘গুরুতর অবস্থায়’ সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজে পাঠায়। সেখানে চিকিৎসক জানান—নাজমা আগেই মারা গেছেন।

হাসপাতালটিতে সনদবিহীন চিকিৎসক, আয়া–পিয়ন দিয়ে রিপোর্ট তৈরি, ওয়ার্ডবয় দিয়ে অপারেশনসহ নানামুখী অনিয়ম চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এর আগেও একই ক্লিনিকের অপচিকিৎসায় একজন নারীর মৃত্যুর অভিযোগ রয়েছে।

স্বজনরা দায়ীদের শাস্তি দাবি করেছেন এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। সিভিল সার্জন অফিস জানিয়েছে—আগেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল; পুনরায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্যানাসিয়া হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির