1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সুন্দরগঞ্জে ‘ভোরের চেতনা’র ২৬ বছর পূর্তি উদযাপন”

  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৫ জন দেখেছেন

“সুন্দরগঞ্জে ‘ভোরের চেতনা’র ২৬ বছর পূর্তি উদযাপন”

মো মাসুদ খন্দকার,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৬ বছর পূর্তি ও ২৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জুলাই যোদ্ধা ওয়াহেদুর রহমান বাদল উপস্থিত থেকে কেক কেটে শুভ সূচনা করেন।
সিনিয়র সাংবাদিক শাহজাহান মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, ভাটিকাপাসিয়া সেচিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন, চন্ডিপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজা।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ রাজুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী জাহিদুল ইসলাম জাহিদ, রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, একেএম শামছুল হক, সুমন মিয়া, ভূমি গবেষক সেলিম মিয়া প্রমুখ। এতে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ ছাব্বিশ বছরের পথচলায় ‘ভোরের চেতনা’ পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মান বজায় রেখে সমাজের ইতিবাচক পরিবর্তনের ধারাকে শক্তিশালী করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির