1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মডেল জারার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার,থানায় জিডি”

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১২ জন দেখেছেন
Oplus_16908288

“মডেল জারার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার,থানায় জিডি”

শুভ,উপজেলা প্রতিনিধি,শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল জারা ইসলামের নামে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী হয়েছে৷
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মডেল জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রাপ্ত হুমকির বিষয়ে সাধারন ডায়েরী করেন৷
সাধারন ডায়েরীতে জারা অভিযোগ করেন,গত ১৪ নভেম্বর Surma Edition (সুরমা এডিশন) নামে একটি ফেসবুক পেইজ থেকে আমার ও আমার বন্ধু কেয়া সিনহার বিভিন্ন ছবি ভিডিও দিয়ে এডিটিং করে ভয়েস এড করে উক্ত পেইজে একটি ভিডিও আপলোড করে। এবং বিভিন্ন নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপ এ বিভিন্ন প্রকার হুমকি মূলক মেসেজ দিচ্ছে৷
মডেল জারা জানান,আমি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার চালাই৷ পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় মডেলিং করার সুবাদে দেশব্যাপী আমার একটি পরিচিতি আছে৷ আমি ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখারও সভাপতি৷ তৃতীয় লিঙ্গের একজন অবহেলিত মানুষ হিসেবে আমি সম্পূর্ন নিজের প্রচেষ্টায় আজকের এই অবস্থানে পৌছাতে পেরেছি৷ আমি মডেলিং এ সফল হওয়ায় একটি মহল আমার পেছনে লেগেছে এবং আমার সন্মানহানী করছে৷ আমি
এইসব সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই৷
শ্রীমঙ্গল থানার এএসআই নাহিদুর রহমান বলেন,এ ব্যাপারে একটি জিডি আমরা পেয়েছি৷ আমরা আইডি সনাক্ত করার চেষ্টা করছি পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছি৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির