1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘিওরে পুকুর থেকে বল আনতে গিয়ে পানি ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু”

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন

“ঘিওরে পুকুর থেকে বল আনতে গিয়ে পানি ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু”

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর  উপজেলায় পানিতে ডুবে জায়ান নামে এক শিশুর মৃত্যু হয়। শনিবার  ( ১৫ নভেম্বর  )  আনুমানিক সকাল  ১০:৩০ মিনিটে ঘিওর উপজেলার পয়লা  গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জায়ান (২ ২/১ বছর )। সে পয়লা গ্রামের মোঃ পাপন মিয়ার  ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে  শিশু জায়ান তার বাড়ির পাশে তারই সহপাঠী হামিমের সাথে পুকুর থেকে  বল আনতে গিয়ে পানিতে ডুবে যায় ।  হামিম জায়ানের বাড়িতে খবর দিলে পরে তল্লাশির সময় পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

এরপর তাকে ঘিওর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ১ নং পয়লা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আরশেদ আলী ঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেন, মৃত জায়ান আমার ওয়ার্ডের  মোঃ পাপন মিয়ার ছেলে। খেলার ছলে পুকুরে বল আনতে গিয়ে তার মৃত্যু হয়।

ঘিওর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )  মোহাম্মদ কোহিনূর মিয়া  বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না আসায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির