1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মুন্সীগঞ্জে ‘ভূমিকথা’ কুইজে এককে চ্যাম্পিয়ন অর্পা, দলগত বিভাগে রানার্সআপ টঙ্গীবাড়ী”

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে ‘ভূমিকথা’ কুইজে এককে চ্যাম্পিয়ন অর্পা, দলগত বিভাগে রানার্সআপ টঙ্গীবাড়ী”

হারুন রশীদ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি

মুন্সীগঞ্জে ‘ভূমিকথা’ পুস্তিকাভিত্তিক জেলা পর্যায়ের চূড়ান্ত কুইজ প্রতিযোগিতায় একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদা খাতুন অর্পা। দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লৌহজং উপজেলার হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে টঙ্গীবাড়ীর বালিগাঁও উচ্চ বিদ্যালয়। শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দিনব্যাপী প্রতিযোগিতা ও সেমিনারে ছয় উপজেলার শিক্ষার্থীরা অংশ নেন।

শনিবার সকাল ১১টায় লিখিত পরীক্ষার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। লিখিত পরীক্ষার পর দলগত কুইজ প্রতিযোগিতা, ভূমি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, নাটিকা, অনুভূতি প্রকাশ ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘ প্রস্তুতি ও কয়েক মাসব্যাপী উপজেলা পর্যায়ের বাছাইপর্ব শেষে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

একক বিভাগে সর্বোচ্চ ৫০ নম্বরের মধ্যে ৪৭ পেয়ে চ্যাম্পিয়ন হন অর্পা। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ২৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। অর্পা বলেন, ‘ভূমিকথা পড়ার আগে ভূমি বিষয়ে আমাদের ধারণা ছিল কম। এই বই থেকে আমরা নামজারি, ভূমি সেবা, দলিল এবং ডিজিটাল সেবাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। জেলা চ্যাম্পিয়ন হতে পারায় আমি খুবই আনন্দিত।’

দলগত বিভাগে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় লৌহজংয়ের হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় টঙ্গীবাড়ীর বালিগাঁও উচ্চ বিদ্যালয়। দলগত চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকার প্রাইজবন্ড এবং ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জানান, চলতি বছরের মে মাসে তিনি ‘ভূমিকথা’ পুস্তিকা প্রকাশের পরিকল্পনা করেন। আগস্টে বইটি প্রকাশের পর জেলায় ব্যাপক সাড়া পড়ে। ছয় উপজেলার প্রায় ১০ হাজার নবম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বইটি বিতরণ করা হয়। এরপর উপজেলা ভিত্তিক একক ও দলগত কুইজ প্রতিযোগিতা শুরু হয়।

তিনি বলেন, ‘ভূমি-সংক্রান্ত জটিলতা আমাদের দেশে দীর্ঘদিনের সমস্যা। ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিসচেতন করতে পারলে এই সমস্যার অনেকটাই কমে যাবে। সে কারণেই আমাদের এই “ভূমিকথা” উদ্যোগ।’

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পুস্তিকাটি তাঁদের ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবার বিভিন্ন দিক সম্পর্কে নতুন জ্ঞান দিয়েছে এবং এই জ্ঞান ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগবে বলে তারা মনে করেন।

এককে চ্যাম্পিয়ন ও দলগতভাবে রানার্সআপ হওয়ায় টঙ্গীবাড়ী উপজেলায় আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়েছে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসন এ সাফল্যকে উপজেলাবাসীর জন্য বড় অর্জন বলে মনে করছেন। শিক্ষকেরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন ইতিবাচক উদ্যোগ তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির