1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান:খাও আর জিতে নাও পুরষ্কার”

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

“ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান:খাও আর জিতে নাও পুরষ্কার”

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধি

এক কেজি চালের ভাত, আধা কেজি গরুর মাংস এবং এক বাটি ডাল। শেষ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল ১৫ মিনিট। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাত্র ৫ মিনিটেই সব খাবার শেষ করে বাজিমাৎ করলেন চা বিক্রেতা সুলতান। এই কীর্তি গড়ে তিনি জিতে নিয়েছেন আস্ত একটি খাসি।
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ফুটবল খেলার মাঠে বিকাল ৪:০০ টায় অনুষ্ঠিত হয় ‘অর্গানিক ফুড বিডি’ ও ‘রিও এগ্রো লিমিটেড’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী খাওয়ার প্রতিযোগিতা। প্রতিযোগিতার শিরোনাম ছিল—‘খাও আর জিতে নাও আকর্ষণীয় পুরস্কার’।
আয়োজকরা জানান, গত ২৩ অক্টোবর পৌরসভার ৯টি ওয়ার্ডে এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়। সেখান থেকে বাছাইকৃত ৬ জন চুড়ান্ত পর্বে (ফাইনাল রাউন্ড) অংশ নেন।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের সামনে ১ কেজি চালের ভাত, আধা কেজি গরুর মাংস ও এক বাটি ডাল পরিবেশন করা হয়। প্রতিযোগিতায় ঘোড়াঘাট পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চা বিক্রেতা সুলতান ৫ মিনিটেই সব খাবার শেষ করে প্রথম স্থান অধিকার করেন এবং ‘হাঙ্গর নং-ওয়ান’ খেতাব অর্জন করেন। পুরস্কার হিসেবে তিনি পান একটি খাসি।প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ১ নম্বর ওয়ার্ডের রাজু। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি রাজহাঁস। তৃতীয় স্থান অধিকার করে ৪ নম্বর ওয়ার্ডের স্বাধীন পেয়েছেন একটি বাটন মোবাইল ফোন।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাজারো দর্শক এই প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুর মোহাম্মদ রিমন ও নুর আলম সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির