“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাঠামোতে পরিবর্তন, বাড়ল ২৬টি আসন”
মো. শাকিল হোসাইন জাবি প্রতিনিধি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত বছরের ১,৮১৬ আসনের সঙ্গে আরও ২৬টি যোগ হয়ে এবার মোট আসন দাঁড়িয়েছে ১,৮৪২। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে সমান সংখ্যক ছাত্র ও ছাত্রী ভর্তির সুযোগ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, বাড়তি ২৬টি আসনের মধ্যে আইন ও বিচার বিভাগে ১৬টি এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ১০টি আসন যুক্ত হয়েছে।
ইউনিটভিত্তিক মোট আসন সংখ্যা
‘A’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ ও আইআইটি)
মোট আসন: ৪২৬ — গণিত ৫৬, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান ৫৬, রসায়ন ৭০, পদার্থবিজ্ঞান ৬৪, ভূতাত্ত্বিক বিজ্ঞান ৪০, সিএসই ৫০, পরিবেশ বিজ্ঞান ৪০, আইআইটি ৫০।
‘B’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)
মোট আসন: ৩২৬ — অর্থনীতি ৭০, ভূগোল ও পরিবেশ ৬০, সরকার ও রাজনীতি ৬৬, নৃবিজ্ঞান ৪০, নগর ও অঞ্চল পরিকল্পনা ৪০, লোক প্রশাসন ৫০।
‘C’ ইউনিট (কলা ও মানবিকী, আইন ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)
মোট আসন: ৪৬৬ — বাংলা ৬০, ইংরেজি ৬০, ইতিহাস ৬০, দর্শন ৫০, প্রত্নতত্ত্ব ৩৮, আন্তর্জাতিক সম্পর্ক ৬০, সাংবাদিকতা ও গণমাধ্যম ৩২, আইন ও বিচার ৬৬, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ৪০।
‘C1’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)
মোট আসন: ৬৪ — নাটক ও নাট্যতত্ত্ব ২৮, চারুকলা ৩৬।
‘D’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
মোট আসন: ৩১০ — উদ্ভিদবিজ্ঞান ৬০, প্রাণিবিদ্যা ৫০, ফার্মেসি ৫০, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ৫০, মাইক্রোবায়োলজি ৩৬, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ২৪, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স ৪০।
‘E’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
মোট আসন: ২০০ — ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ৫০, মার্কেটিং ৫০, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ৫০, ম্যানেজমেন্ট স্টাডিজ ৫০।
IBA-JU (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)
মোট আসন: ৫০।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, আসন সংখ্যা বৃদ্ধির ফলে আরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আসনসংখ্যা অনুযায়ী শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু হবে।
Leave a Reply