“ধুনটে পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবা উদ্ধার,দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার”
আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া)
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—গাবতলী উপজেলার তল্লাতল্লা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাগর মিয়া (৩৬) এবং আমজাদ হোসেনের ছেলে জোবায়ের আল মাহমুদ (২৬)।
ধুনট থানার এসআই মোকলেছুর রহমান জানান, শনিবার রাতে নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের পাকা সড়কে মাদক লেনদেন চলছে—এমন তথ্য পুলিশের কাছে আসে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় দুই মাদককারবারিকে ২১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসআই মোকলেছুর রহমান বলেন, “মাদক নির্মূলে ধুনট থানার টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Leave a Reply