1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“গঙ্গাচড়া উপজেলায় আগুনে বসতঘর পুঁড়ে আব্দুর রহমানের ক্ষয়ক্ষতি দেড়লাখ টাকা”

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭১ জন দেখেছেন

“গঙ্গাচড়া উপজেলায় আগুনে বসতঘর পুঁড়ে আব্দুর রহমানের ক্ষয়ক্ষতি দেড়লাখ টাকা”

শহীদুল ইসলাম শহীদ,রংপুর প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ও গৃহস্থালির দেড় লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ (ঘোনটারী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোনটারী গ্রামের মুয়াজ্জিন মোঃ শহির আলীর ছোট ভাই মোঃ আব্দুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়। আগুনের তাপে শহির আলীর একটি ঘরের টাটি বেড়াসহ অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে স্থানীয়রা বালতি ভরা পানি, বালু ও কাদা ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারটি গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার আব্দুল মান্নান বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছাই এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুঁড়ে যাওয়ায় আনুমানিক দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বলেন, আমরা আগুনে পুড়ে যাওয়া পরিবারের ক্ষয়ক্ষতির রিপোর্ট চেয়েছি। রিপোর্ট পেলেই সাধ্যমতো সহযোগিতা প্রদান করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির