1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালপুরে নারী প্রলোভনের ফাঁদে ফেলে চাঁদা আদায়—প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৫ জন দেখেছেন

“লালপুরে নারী প্রলোভনের ফাঁদে ফেলে চাঁদা আদায়—প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার”

মিঠু লালপুর (নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভাধীন গোপালপুর বাজার এলাকায় প্রতিতা পরিচয়ে নারী প্রলোভনের ফাঁদ পেতে চাঁদা আদায় করছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দীর্ঘদিন ধরেই তারা এই কৌশলে বিভিন্ন লোককে আটকে রেখে নগদ অর্থ হাতিয়ে আসছিল।

১৬ নভেম্বর সকাল প্রায় ১০টার দিকে একই পদ্ধতিতে তারা গোপালপুরের কাঠ ব্যবসায়ী মো. হাবিবুর রহমানকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায় করে এবং তার মোটরসাইকেল জিম্মি করে রাখে।

ঘটনা জানাজানি হলে লালপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত গোপালপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় প্রতারক চক্রের মূল হোতা মো. ওয়াহেদ আলী ওরফে সেন্টু (৩১) ও তার সহযোগী মো. মাহমুদ হোসেন শাকিল ওরফে মাবুদ (৩৮)– দুজনকে আটক করা হয়। তবে চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তাদের হেফাজত থেকে ভুক্তভোগী হাবিবুর রহমানের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটক দু’জনসহ পলাতকদের বিরুদ্ধে লালপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “লালপুর এলাকায় বিভিন্ন ধরনের প্রতারণা ও চাঁদাবাজি চক্র সক্রিয় রয়েছে। এসব প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও কঠোর করা হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির