1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসা শাখার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭৩ জন দেখেছেন

“নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসা শাখার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

নবীগঞ্জ প্রতিনিধি: হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ(রহঃ)এর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত নবীগঞ্জ উপজেলার বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসা শাখার রামাদ্বান মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে ২৮ শে মার্চ শুক্রবার বিকেলে বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসায় মাসব্যাপী এ কুরআন প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসার দারুল কিরাত পরিচালনা কমিটির নাজিম মাওলানা হাফিজ ক্বারি আবু জাফর রুমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারি এম হাসান আলী।

প্রধান ক্বারি হাফিজ মাওলানা শাহীনুর রশীদ তালুকদার, দারুল কিরাতের সহকারি শিক্ষক ক্বারি মাহিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান, ক্বারি আব্দুল মাজিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজি আলাউদ্দিন, রেজাক উল্লাহ, হাজি তায়িদুর রহমান, গ্রীস প্রবাসী আব্দুল কদ্দুস, বিশিষ্ট সমাজসেবক আবু হুরায়রা মামুন, রুনু মিয়া, আব্দুল কাইয়ুম, কমরু মিয়া, আবুল খায়ের সুমন, আব্দুল খালিক, আমীর উদ্দিন, আব্দুল কালাম, জিলু মিয়া, বশির মিয়া, নবীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহেল চৌধুরী, ক্বারি আব্দুল হান্নান চৌধুরী, ক্বারি আলাল মিয়া, ক্বারি মামুন মিয়া, ক্বারি মোছাঃ তাহমিনা আক্তার প্রমুখ

মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা হাফিজ ক্বারি শাহিনুর রশীদ তালুকদার। দোয়াতে এলাকার সকলের জন্যে বিশেষ করে মুর্দেগানদের জন্যে, কেন্দ্রের ছাত্রছাত্রী, ক্বারী-ক্বারীয়া, কমিটির সকলের জন্যে এবং দারুল কিরাতের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর জন্যে মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করা হয়।

পরিশেষে শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

এবং দারুল কিরাতের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির