1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০২ জন দেখেছেন

“খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত”

খোকন বিকাশ,খাগড়াছড়ি প্রতিনিধি।।

“তারুণ্যের অংশগ্রহণ,খেলাধুলার মানোন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন ও প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(০৬এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ভাঙ্গাব্রিজ হয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফেরদৌসী বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. হারুন-অর রশিদ(জুয়েল)।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা,জেলা এনএসআই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী,

জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন,ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

এ দিবসটির উপলক্ষে বিকালে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে প্রীতি প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত।

এ প্রীতি ফুটবল ম্যাচে পার্বত্য ফুটবল একাডেমিকে ০-১গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি ফুটবল একাডেমি।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দুইদলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম,প্রমিলা ফুটবলার কোচ জ্যোতিষ বসু ত্রিপুরাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির