1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“রাফার ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মনোহরদীতে সর্বস্তরের মানুষের বিক্ষোভ”

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

“রাফার ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মনোহরদীতে সর্বস্তরের মানুষের বিক্ষোভ”

মোহাম্মদ হাসিব,মনোহরদী,নরসিংদী। 

সোমবার সকাল ১১টা থেকে মনোহরদী বাসস্ট্যান্ডে শুরু হয় এক বিশাল প্রতিবাদ মিছিল। এতে অংশ নেন স্থানীয় ইমাম-খতিব, ছাত্র-তরুণ সমাজ, রাজনৈতিক সংগঠন, মানবাধিকারকর্মী এবং সাধারণ জনতা। গাজায় চলমান গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা এক কণ্ঠে উচ্চারণ করেন, “গাজার মানুষের রক্তে ভেজা প্রতিটি ক্ষণ, বিশ্ব বিবেক জাগো এখন।”

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা জাতিসংঘের নিরব ভূমিকা, পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতি এবং মুসলিম বিশ্বের উদাসীনতার কঠোর সমালোচনা করেন। একইসঙ্গে তারা ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অনুরোধ জানান।

মনোহরদীর এই আন্দোলন আজ আর শুধু একটি উপজেলার প্রতিবাদ নয়—এটি একটি বৃহত্তর মানবিক চেতনার বহিঃপ্রকাশ। যখন পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে ফিলিস্তিনের জন্য কাঁদছে মানুষ, তখন মনোহরদী তাদের কণ্ঠে যুক্ত হয়ে জানিয়ে দিয়েছে—“আমরাও আছি ফিলিস্তিনের পাশে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির