“যুদ্ধ বিরোধী চেতনা ও সাংস্কৃতিক উৎসব নববর্ষের আগমন”
শেখ কনক হাসান ফাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়।
যুদ্ধ বিরোধী চেতনা ও সমাজতান্ত্রিক আদর্শকে বুকে ধারণ করে বর্ষবরণের আনন্দকে আরও বিশেষ করে তোলার জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করতে যাচ্ছে এক অনন্য বর্ষবরণ অনুষ্ঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ১৪ এপ্রিল সকাল ১০ টার এই আয়োজনে থাকবে নাচ, গান, কবিতা, খেলাধুলা এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন বরেণ্য শিল্পী, কবি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, যারা তাদের পরিবেশনার মাধ্যমে বর্ষবরণের উচ্ছ্বাসকে বাড়িয়ে তুলবেন।
এছাড়া, অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি, সাম্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যুদ্ধ বিরোধী চেতনা সবার মাঝে একত্রিত করার প্রচেষ্টা থাকবে বলে জানা গিয়েছে।
Leave a Reply