“মনোহরদীর চৌরাস্তা মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকান্ড”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী, নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদীতে বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার দিবাগত রাত (১৬ এপ্রিল) মনোহরদী উপজেলার মৌলভী বাজারে এই ঘটনা ঘটে। খোজ নিয়ে জানা যায়, উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মৌলবী বাজারে দিবাগত রাত প্রায় ৩ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মনোহরদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। অগ্নিকান্ডের সূত্রপাত বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের ধারণা।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,জনাব মোঃ হাবিবুর রহমান(মেম্বার) বলেন রাত প্রায় তিনটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এই আগুনে আমার দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করতেছি।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার,জনাব মনির হোসেন বলেন, রাতে মৌলবী বাজারে অগ্নিকান্ডের খবর শুনে দ্রুত আমাদের ২টি ইউনিট সেখানে পৌছে। ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে ধারণা করছি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।
Leave a Reply