1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“মনোহরদীতে গরু চুরির উপদ্রব,মইষাকান্দী গ্রামেই ১১ গরু চুরি”

  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১৮ জন দেখেছেন

“মনোহরদীতে গরু চুরির উপদ্রব,মইষাকান্দী গ্রামেই ১১ গরু চুরি”
আমিনুল ইসলাম জনি, মনোহরদী,নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদীতে ২ রাতে ১১ গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থেকে সাধারণ পালনকারী ও খামারিদের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।
গত বুধবার(৩০ই এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নাধীন মইষাকান্দী গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ খামারিরা জানান,মইষাকান্দী, মানারাকান্দী,লাখপুর,চন্দনপুরসহ আসপাশের এলাকার বেশিরভাগ মানুষের পেশা কৃষি কাজ।কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন।এই এলাকায় ছোট ছোট অনেক গরুর খামার রয়েছে। আর গরু রয়েছে কয়েক শতাধিক।
সরেজমিনে জানা যায়, সেলিম মিয়া-১,আবু বকর সিদ্দিক-১,হারুনর রশিদ-১,সাহিদ মিয়া-২,আব্দুর রশিদ-২টি গরুসহ মোট ৭টি গরু চুরি করে নিয়ে যায়, চুরের দল।উল্লেখ্য যে সবার বাড়িই চন্দনবাড়ী ইউনিয়নের মইষাকান্দী গ্রামে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, নোয়াকান্দী হাজী আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ মোঃ রফিকুল ইসলাম গরু চুরির ঘটনা নিশ্চিত করে বলেন,শুরু গরু চুরি নয় টিউবওয়েল, মটর,কলা,মসজিদের মাইক,ব্যাটারী চুরিসহ চরের উপদ্রব বেড়েই চলছে। আমরর নৈশকালীন নিরাপত্তা জোরদার চাই।অদূর ভবিষ্যতে আর এমন নির্মম ঘটনা দেখতে চাই না।

উল্লেখ্য যে গতকাল একই গ্রাম তথা মনোহরদী উপজেলার মইষাকান্দী পশ্চিম পাড়া শনিবার দিবাগত(৩মে) রাত ৪টি গরু চুরি হয়েছিলো, গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলার কারণে গরু ছেড়ে চুর পালিয়ে যায়।তবে ৩০ এপ্রিল চুরি হওয়া গরুর কোনো সন্ধান পাওয়া যায় নাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির