1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

হবিগঞ্জ জেলায় প্রথম মহিলাদের জন্য নান্দনিক মসজিদ”

  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩২৬ জন দেখেছেন

হবিগঞ্জ জেলায় প্রথম মহিলাদের জন্য নান্দনিক মসজিদ”

মুহাম্মদ শওকত আলী, নবীগঞ্জ,হবিগঞ্জ। 
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার বালিকা শাখায় স্থাপিত হয়েছে জেলার প্রথম পূর্ণাঙ্গ মহিলা মসজিদ।

‘হযরত ফাতিমা (রা.) মহিলা হিফজ ভবন ও মসজিদ ’ নামে এই মসজিদটি নারীদের জন্য ধর্মীয় শিক্ষা ও ইবাদতের এক ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় অবস্থিত এই মসজিদে প্রতিদিন মাদরাসার প্রায় ৩৫০ জন ছাত্রী একসঙ্গে নামাজ আদায় করে থাকেন। শুধু নামাজই নয়, এই মসজিদের সঙ্গে সংযুক্ত হিফজ বিভাগেও ছাত্রীদের কোরআন হিফজ ও ইসলামি শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হয়। ফলে এটি একটি পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল শ্রেণির ছাত্রী মারজানা আক্তার বলেন, “আমরা আগে ছোট ছোট দলে ভাগ হয়ে আলাদা জায়গায় নামাজ পড়তাম। এখন এই সুন্দর মসজিদে সবাই একসাথে নামাজ আদায় করতে পারছি। এখানে নামাজ পড়লে এক ধরনের শান্তি পাই।” হিফজ বিভাগের ছাত্রী নুসরাত জাহান বলেন, “এই মসজিদ শুধু নামাজের জায়গা না, আমরা এখানে কোরআন শিখি, দোয়া করি, ইসলামী আদর্শে বড় হওয়ার শিক্ষা পাই। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।” আলিম শ্রেণির ছাত্রী আসমা বেগম বলেন, “আমাদের মসজিদে নামাজের পাশাপাশি ধর্মীয় আলোচনাও হয়। একসাথে জামাতে নামাজ পড়া আমাদের মধ্যে একতা ও শৃংখলা তৈরি করেছে।” ৮ম শ্রেণির ছাত্রী রোকসানা আক্তার বলেন, “প্রথমবার এই মসজিদে নামাজ পড়তে এসে মনে হয়েছিল আমি যেন কোনো পবিত্র স্থানে আছি। প্রতিদিন এখানে নামাজ আদায় করতে খুব ভালো লাগে।” ২০২২ সালের ১৫ মার্চ হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক ইশরাত জাহান মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মসজিদটি নির্মাণ করেন প্রবাসী সমাজসেবক ও মাদরাসার শুভানুধ্যায়ী মামুন চৌধুরী। তার এই উদ্যোগকে স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ মহল দারুনভাবে প্রশংসা করেছে।

মসজিদটি পরিচালনার দায়িত্বে থাকা মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান জানান, “আমাদের লক্ষ্য ছিল ছাত্রীদের জন্য একটি নিরাপদ, শরয়ীহ পর্দার সুবিধা সম্বলিত মসজিদের ভিতরেই অজুর সুবিধাসহ মনমুগ্ধকর পরিবেশে নামাজ আদায়ের ব্যবস্থা করা। এখন তারা মসজিদে নিয়মিত নামাজ আদায় করছে এবং প্রতি বৃহস্পতিবার এই মসজিদে কুরআন হাদীস চর্চার বিশেষ আয়োজনের মাধ্যমে ছাত্রী ও বয়স্ক নারীরা ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে।”

অধ্যক্ষ আরো জানান, ‘হবিগঞ্জ-নবীগঞ্জ রোডের পাশে অবস্থিত এই মসজিদে দূর-দূরান্তের অনেক নারীযাত্রী গাড়ি থামিয়ে নামাজ আদায় করে থাকেন। আমাদের দেশে মহিলাদের জন্য যাত্রাপথে নামাজ আদায়ের তেমন ব্যবস্থা নেই। দারুল হিকমায় অবস্থিত এই মসজিদটি ধার্মিক, নামাজী নারীদের জন্য এক বিশেষ নেয়ামত।’
গত শুক্রবার মাদরাসা পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, দৈনিক সংগ্রাম নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থসম্পাদক মোহাম্মদ শওকত আলী প্রমুখ।

এ সময় তারা বলেন, ‘দারুল হিকমাহ মাদরাসায় স্থাপিত হযরত ফাতিমা (রা.) মহিলা মসজিদ একটি প্রশংসনীয় উদ্যোগ। নারী শিক্ষার্থীদের জন্য এ ধরনের পরিপূর্ণ ইবাদতস্থল আমাদের সমাজে বিরল। এখানে ছাত্রীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি শুদ্ধভাবে ইবাদতের সুযোগ করে দেওয়া হয়েছে। এটি সত্যিকার অর্থেই ইসলামি সমাজ ব্যবস্থার এক উদাহরণ। এই মহিলা মসজিদ হবিগঞ্জ জেলার নারী ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির