1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“মনোহরদীতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ”

  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন

“মনোহরদীতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ”
আমিনুল ইসলাম জনি, মনোহরদী, নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত ৩টি স্তূপে প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ই মে) বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও মনোহরদী পুলিশ।

মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। এতে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত ও জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। পাশাপাশি সরকারি সম্পত্তির ক্ষতি হচ্ছে।

তিনি আরো বলেন, বালু জব্দ করে নিলামের জন্য লাল পতাকা টাঙানো হয়েছে।

জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। পরিবেশ বিপন্নকারী সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির