1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ স্থাপনা উচ্ছেদ”

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬১ জন দেখেছেন

“গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ স্থাপনা উচ্ছেদ”

ইস্রাফিল খান,গোপালগঞ্জ (জেলা)প্রতিনিধি।

আজ বৃহস্পতিবার উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় টুঙ্গিপাড়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস, কোটালীপাড়া পানি উন্নয়ন শাখার উপ-সহকারী প্রকৌশলী উৎপল রায়, রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস বলেন, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে কিছু ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল।

আমরা বার বার এই পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে তাদের স্থাপনা সড়িয়ে নিতে বলেছিলাম। তারা এই জায়গা থেকে অবৈধ স্থাপনা সড়িয়ে না নেওয়ায় আমরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আমাদের এই অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির