1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু”

  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৯৫ জন দেখেছেন

“মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু”

আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে এর চালক রুবেল মিয়া (২২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রলিতে থাকা এক শ্রমিক হৃদয় (২০)।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনের এ দূর্ঘটনা ঘটে।
নিহত একই উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
আহত বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয়রা জানান, চালক রুবেল ইটবোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উল্টে যায়। এতে চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ট্রলিতে থাকা তিন শ্রমিক লাফিয়ে নামার সময় একজন আহত হন। আহত হৃদয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির