1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“হবিগঞ্জের বাহুবলে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অর্ধশত”

  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১৮ জন দেখেছেন

“হবিগঞ্জের বাহুবলে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অর্ধশত”

মো নুরুজ্জামান রাজু,হবিগঞ্জ।

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্ততঃ অর্ধশত লোক আহত হয়েছে।

আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।গতকাল সোমবার (১৯ মে) বিকাল ৪টায় থেকে ৫ টার মধ্যে এসব দুর্ঘনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বেলা ৪টার দিকে বজ্রবৃষ্টি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর ও বাজার বাজারের মধ্যবর্তী চারগাঁও নামক স্থানে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস দু’টি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত ও অন্তত আরো ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ও মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার ফলে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি হওয়ায় প্রায় ঘন্টাখানেক ঢাকার সাথে সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এতে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনা কবলিত গাড়িগুলো অন্যত্র সড়িয়ে নিলে সোমাবার বেলা ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন- ঢাকা-সিলেট রোডের রিয়েল কোচের চালক কুমিল­ার আবুল কাশেম (৩৫) এবং ময়মনসিংহ-সিলেট রোডের সিপাল কোচের চালক ময়মনসিংহের মাসকান্দা এলাকার সুলতান মিয়ার পুত্র তৌকির মিয়া (৩০)।
এদিকে, একই সময়ে মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার সংলগ্ন রাবার সাইনবোর্ড, শেওড়াতুলী, মুগকান্দি, দৌলতপুর ও বিজলী ব্রিজ নামক স্থানে পৃথক দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনাগুলোতে অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। এতে কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়গুলো নিশ্চিত করে জানান, নিহতদের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির