1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“গাজীপুর শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ”

  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮৫ জন দেখেছেন

“গাজীপুর শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ”

বাবুল মিয়া,গাজীপুর জেলা প্রতিনিধি। 

আজ শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় কারখানার সামনে মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেয় শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের এপ্রিল মাসসহ দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার আশ্বাস দেওয়া হলেও বেতন পরিশোধ করা হয়নি।আজ সকালে কারখানায় এসে দেখতে পান, মালিকপক্ষ কারখানায় তালা ঝুলিয়ে চলে গেছে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।কারখানার শ্রমিক রফিকুল ইসলাম জানান, চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করেছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনের উদ্দেশ্যে তারা সকাল থেকে কারখানার ভেতরে জড়ো হচ্ছেন।আরেক শ্রমিক মাসুদ জানান, সকালে কারখানার ভেতরে প্রবেশ করে দেখি মালিক পক্ষ ভেতরের গেটের তালা ঝুলিয়ে চলে গেছে। সামনে ঈদ, এপ্রিলসহ দুই মাসের বেতন বকেয়া পড়েছে। কেমনে চলব আমরা?এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার মিজানুর রহমান জানান, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা আগামী দুই দিনের মধ্যে পরিশোধ করা হবে। কারখানাও খুলে দেওয়া হবে। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে।শিল্প পুলিশ গাজীপুরের শ্রীপুর সাব জোন ইনচার্জ মো. আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে জড়ো হচ্ছেন। তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি। এছাড়া বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির