1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“শিবপুরে তিন দিনব্যাপি ভূমি মেলা উদ্বোধন”

  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৪৫ জন দেখেছেন

“শিবপুরে তিন দিনব্যাপি ভূমি মেলা উদ্বোধন”

শেখ মানিক,শিবপুর,নরসিংদী।
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর শিবপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক জনসচেতনতামূলক সভা।

আজ রবিবার ২৫ মে সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। শিবপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ভূমি মালিকদের খারিজ, নামজারি বিষয়ে গণশুনানি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হয়েছে। ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। ৩ দিন ব্যাপী এই মেলায় আরো বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির