1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“মনোহরদীতে দিনব্যাপী কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯৪ জন দেখেছেন

“মনোহরদীতে দিনব্যাপী কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন” ও “এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে মনোহরদী উপজেলা কৃষি অফিস।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামীম, দারিদ্র বিমোচন কর্মকর্তা শামসুন্নাহার আকন্দ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাপ মিয়া এবং তথ্যসেবা কর্মকর্তা মাধুবীসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

কংগ্রেসে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে পিএফএস ও নন-পিএফএস সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে মনোহরদীতে ইতোমধ্যে ৯টি কৃষক পার্টনার স্কুল (Farmer Field School) গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য রয়েছেন। এসব স্কুলে কৃষকদের মাঝে ফল ও সবজি উৎপাদনে মানসম্মত পদ্ধতি, উচ্চফলনশীল ধানের জাত উন্নয়ন, কৃষি উদ্যোক্তা তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলা ও কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির