1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“শিবপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা”

  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৩ জন দেখেছেন

“শিবপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা”

শেখ মানিক,শিবপুর,নরসিংদী। 

গতকাল ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটি উদযাপন  উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলায় এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১১.০০টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সহকারী কমিশনার (ভূমি)  মু.আব্দুর রহিম এর নেতৃত্বে র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে  শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মু. আবদুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমান কাওসার, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মাহাবুব আলম ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর প্রমুখ।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ব তামাকমুক্ত দিবসটির মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তামাকবিরোধী নীতি ও কর্মসূচি বাস্তবায়নে  উৎসাহিত করা।

আলোচনা সভায় বক্তারা  তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করেন  এবং তামাক নিয়ন্ত্রনে রাখতে সরকারি সকল দপ্তরের পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসার আহবান  জানান বক্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির