“হবিগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস-২৫ উদযাপন”
মোঃ রজব হোসাইন,হবিগঞ্জ সদর।
”দুধের অপার শক্তিতে , মেতে উঠি একসাথে “এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে, হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ আব্দুল কাদের ।
স্বাগত বক্তব্য প্রদান করেন,জেলা উপ-পরিচালক কৃত্রিম প্রজনন কেন্দ্র।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক হবিগঞ্জ মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ হবিগঞ্জ মহোদয়, পুলিশ সুপার হবিগঞ্জ মহোদয় ও জেলা মৎস্য কর্মকর্তা হবিগঞ্জ মহোদয়। ,আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বৃন্দ, ভেটেরিনারি সার্জন বৃন্দ, এলইও বৃন্দ, অন্যান্য সহকর্মী ও খামারী বৃন্দ।
Leave a Reply