1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“মিডলিন জাহাজের গল্প”

  • আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৯১ জন দেখেছেন

“মিডলিন জাহাজের গল্প”

নাম : মেহেদী কবীর
ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশন: ২০২৩-২০২৪

ধ্বংসপ্রায়,মৃতপ্রায় নগরী গাজার দিকে ছুটে যাচ্ছে ছোট্ট একটি জাহাজ,মিডলিন।আর এই ত্রাণ মিশনে আছে অন্যায়ের বিরুদ্ধে তেজোদ্দীপ্ত এক কন্ঠস্বর গ্রেটা থুনবার্গ ও তার সহযাত্রীরা। ধরণীর পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে নিরন্তর ধ্বনিত হয়েছে তার হার না মানা অসীম সাহসী কন্ঠস্বর। এখনো তার ছুটে চলা শেষ হয়নি। এখন সে চলেছে সম্ভাব্য মৃতুশঙ্কার ভয়কে উপেক্ষা করে, সেইসকল ক্ষুধার্ত মানুষের মুখে একমুঠো অন্ন তুলে দিতে,যারা কত শত দিন ধরে একবেলা পেটপুরে খায়নি,নিরন্তর অনাহারে থাকতে থাকতে তাও হয়তো আজ তাদের মনে নেই। এই নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা কি তাদের অপরাধ? দখলদার ইসরায়েলী বাহিনী ক্রমাগত তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে সম্ভাব্য কোনো বর্বরতার। হয়তোবা আবারো পুনরাবৃত্তি ঘটতে পারে ২০১০ সালে ফিলিস্তিনে সাহায্যবাহী তুরস্কের মানবতাবাদী মিশনের জাহাজ’ ফ্রিডম ফ্লোটিলায়’ হওয়া নৃশংস হত্যাকান্ডের। যেখানে বর্বর ইসরায়েলী বাহিনী হত্যা করে জাহাজে থাকা নয় মানবাধিকারকর্মীকে। সার্বক্ষণিকভাবে তাদের উপর একটি ড্রোন থেকে নজর রাখা হচ্ছে, ধারণা করা হচ্ছে যা ইসরায়েলের। তবুও মৃত্যুভয়কে তুচ্ছ করে মানবতার কাতর আর্তিতে গাজার দিকে ছুটে যাচ্ছে গ্রেটা থুনবার্গরা। গ্রেটা তুমি এগিয়ে যাও। তোমাদের চোখে মানবতার মুক্তি দেখছে পৃথিবীর প্রতিটি প্রান্তের অগনিত মানবতাবাদী মানুষ। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে উচ্চারিত হচ্ছে এ প্রার্থনা’ গ্রেটা তোমরা সফল হও’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির