“চুনারুঘাটে তিন নং ইউনিয়ন জামায়াতের আয়োজনে বিনামূল্যে তিনশত রোগীকে চক্ষু চিকিৎসা”
আলা উদ্দিন বিশেষ প্রতিনিধি চুনারুঘাট হবিগঞ্জঃ
হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা ৩নং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে,আব্দুল আহাদ শামীমের আর্থিক সহযোগীতায় ৩শত ভুক্তভোগী রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ইউনিয়ন জামায়াতের অর্থায়নে ৩২ জন বিশেষ রোগী কে লেন্স প্রদান করা হয় ।
গতকাল ১৪ই জুন রোজ শনিবার সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৩টা পর্যন্ত ৩নং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সিলেট বিভাগের ঐতিয্যবাহী চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র মৌলভীবাজার বি এন এস বি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালনা করা হয়।
উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা রায়হান উদ্দিন হবিগঞ্জী কর্ম পরিষদ সদস্য চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামী, মোঃ হারুন মিয়া সভাপতি তিন নং দেওড়গাছ ইউনিয়ন জামায়াতে ইসলামী, সাইফুর রহমান আমির, আজিজুর রহমান মাসুক সেক্রেটারী ৩নং দেওয়রগাছ ইউনিয়ন,আব্দুল আহাদ শামিম, সহ সভাপতি অত্র ইউনিয়ন, আরো উপস্থিত ছিলেন মাও আব্দুল আওয়াল দুলাল, আশরাফ খান, বাবুল মিয়া, মাও আবু মুসা, বেলাল মিয়া, বাছির মিয়া প্রমুখ।
বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জন কল্যাণ মূলক সংগঠন যদি বাংলাদেশের জনগণ রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দেয় তা হলে ৫বছরেই বাংলাদেশকে এক আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
Leave a Reply