“কাপাসিয়ায় শতবর্ষী আলেমকে সম্মাননা”
মোঃ আফজল হোসাইন,কাপাসিয়া, গাজীপুর।
গাজীপুর জেলার বরেণ্য আলেমেদ্বীন, খিরাটি সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ,কাপাসিয়া থানার ঐতিহ্যবাহী খিরাটি ঈদগাহ ময়দানের খতিব, হযরত মাওলানা মো: আ: রাজ্জাক সাহেব হুজুর খতিবের দায়িত্ব থেকে অবসর নেন। এ উপলক্ষ্যে তাঁকে ‘খিরাটি গ্রাম উন্নয়ন পরিষদের’ উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য তিনি ১৯৮৫ সাল থেকে খিরাটী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খতিবের দ্বায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
বিদায়বেলা আবেগঘন মুহুর্তে হুজুরের সাথে অনেকেই করমর্দন ও কোলাকুলি করেন। শেষ সময়ে এই বয়োজ্যেষ্ঠ আলেমে-দ্বীন কে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। হুজুরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এলাকাবাসি হুজুরের জন্য দোয়া প্রার্থনা করেন।
Leave a Reply