“মনোহরদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী, নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে অহিদুজ্জামান (৬০) নামে এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯জুন) সন্ধায় মনোহরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাররদিয়া থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত অহিদুজ্জামান একই গ্রামের আব্দুল গফুর মৌলভীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে পারভীন নামে এক নারী বাড়ির অদূরে গাছ থেকে লটকান সংগ্রহ করতে যান। এসময় তিনি ওই গাছের নিচে উলঙ্গ অবস্থায় মরদেহ দেখতে পেয়ে লোকজন ডাকেন। পরে স্থানীয়রা এসে মনোহরদী থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহের সুরতহাল করেন।
নিহত অহিদুজ্জামানের ছেলে মো. জাহিদুল ইসলাম বলেন, আমার বাবা দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। সন্ধার আগে খবর পেয়ে জুতা এবং কাপড়চোপড় দেখে বাবার লাশ হিসেবে সনাক্ত করা গেছে।
তিনি কারও সঙ্গে কখনো কোন ঝগরায় জড়াননি। কেউ হত্যা করেছে কিনা আমাদের জানা নেই।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার জানান, মরদেহের মুখমণ্ডল বিকৃত রয়েছে। ধারণা করা হচ্ছে ৩-৪দিন আগে তার মৃত্যু হয়েছে। এলাকার লোকজন লাশটি ওই গ্রামের অহিদুজ্জামানের বলে সনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে জানা যাবে।
Leave a Reply