1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“নবীগঞ্জে বসতঘরে হুইস্কির গুদাম বাবা আটক”

  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮০ জন দেখেছেন

“নবীগঞ্জে বসতঘরে হুইস্কির গুদাম বাবা আটক”

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বাড়ির মালিককে আটক করা হলেও তার ছেলে পলাতক রয়েছে।

গতকাল শনিবার (২১ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি ও হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়। অভিযানে বসতঘরের ভেতরে থাকা নিবারন দত্ত ওরফে রানু দত্তকে আটক করা হয়। পরে ঘরের একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ এবং একটি ট্রাংক তল্লাশি করে ২৫ বোতল ‘গ্লেন ফিডিচ স্কচ হুইস্কি’ (প্রতি বোতল ৩৭৫ মি.লি) ও ৮ বোতল ‘রেড লেবেল স্কচ হুইস্কি’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ ১২.৩৭৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে নিবারন দত্ত জানান, এসব মদ তার ছেলে নিপুল দত্ত বিক্রির উদ্দেশ্যে ঘরে মজুদ করেছিলেন এবং তিনি নিজে এতে সহযোগিতা করেন। আটক নিবারন দত্তকে প্রাথমিক চিকিৎসা শেষে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির