1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে পর্যটন সহায়তা সেবা জোরদারে দিনব্যাপী প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা”

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে পর্যটন সহায়তা সেবা জোরদারে দিনব্যাপী প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে পর্যটন খাতের উন্নয়ন ও সেবার মান বাড়াতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড সিস্টেমের নিবন্ধনসহ পর্যটন সহায়তা সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ও জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের পর্যটন মোটেলে পর্যটন সহায়তা সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে বিভিন্ন ক্যাটাগরি থেকে মোট ৫৫জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধন প্রক্রিয়া, দায়িত্ব ও সেবার মান উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচি শেষে দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক(যুগ্ম-সচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান,উপ-পরিচালক মহিবুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সাবেক) জাবেদ আহমেদ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, নিটোল মনি চাকমা, শহীদুল ইসলাম সুমন, প্রফেসর আব্দুল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজ উল-শাকিক, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাসসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে খাগড়াছড়ির পর্যটন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির