1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পবিপ্রবি সাংবাদিক সমিতির সহযোগী সদস্য পদে নতুন মনোনয়ন”

  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ জন দেখেছেন

“পবিপ্রবি সাংবাদিক সমিতির সহযোগী সদস্য পদে নতুন মনোনয়ন”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) সহযোগী সদস্য হিসেবে সাতজন শিক্ষানবিশ সাংবাদিককে মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) পবিপ্রবিসাসের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনে কর্মরত বর্তমান কমিটির সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ মনোনয়ন প্রদান করা হয়। মনোনীত সদস্যদের সাংবাদিকতার প্রতি আগ্রহ, একাগ্রতা, কর্মদক্ষতা, নিয়মিততা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা মূল্যায়ন করেই তাদের সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নবনিযুক্ত সহযোগী সদস্যরা হলেন দৈনিক দেশচিত্রের মো. ছফিউল্লাহ, ইনসাইট ঢাকার মেহেদী হাসান সাগর, পাবলিকিয়ান টুডের মাসুদা আক্তার রিফা, দৈনিক দেশের কথার রিয়াজুল ইসলাম, বিডি টাইমসের মোছাঃ নাফিসা ইয়াসমিন, দৈনিক আজকের সত্য প্রকাশের আল রাফিউজ্জামান এবং দৈনিক দেশ নিউজ বিডির জিসান আহমেদ টিপু।

এ বিষয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বলেন,
“সহযোগী সদস্য মনোনয়নটি সম্পূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সংগঠনে কর্মরত বর্তমান কমিটির সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে দেওয়া হয়েছে। মনোনীতরা তাদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রমাণ করেছে যে তারা এই মনোনয়নের যোগ্য। ”

তিনি আরো বলেন,” পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে আমরা নবনিযুক্ত সহযোগী সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আশা করি, ভবিষ্যতে তারা নৈতিক ও পেশাদার সাংবাদিকতা চর্চার মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নসহ সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে যাবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির