1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“জুয়া বিরোধী অভিযানে ধুনটে ১১ জন আটক”

  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ জন দেখেছেন

“জুয়া বিরোধী অভিযানে ধুনটে ১১ জন আটক”

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া):

বগুড়ার ধুনট থানার পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে ১০ জন জুয়াড়িসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলামের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সেখানে অবৈধভাবে জুয়া খেলার সময় ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের মৃত ইলা বক্সের ছেলে আবুল কাশেম (৭২), সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মোজাম্মেল হক (৪২), ভান্ডারবাড়ি ইউনিয়নের বরইতলী গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মাসুদ সরকার (৪০), মরিচতলা গ্রামের নবাগ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৬২), গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের রুস্তম মল্লিকের ছেলে মোহাম্মদ আলী (৬০), খোকশাবাড়ী গ্রামের রশিদ সরকারের ছেলে আলামিন (৪১), গোসাইবাড়ি গ্রামের আসমত মন্ডলের ছেলে মো. বলাই মন্ডল (৪৭), পূর্ব গুয়াডহুরী গ্রামের জিল্লুর রহমানের ছেলে মালেক (৩৮), সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকার মৃত সামছুল প্রাংয়ের ছেলে খোকন প্রাং (৪০) এবং একই উপজেলার মৃত আব্দুল গণীর ছেলে তোফাজ্জল হোসেন।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির