1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“পুলিশ লাইনস নরসিংদীতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ জন দেখেছেন

“পুলিশ লাইনস নরসিংদীতে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত”

আমিনুল ইসলাম জনি,নরসিংদী।

আজ শনিবার (৩১ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ) পুলিশ লাইনস্ ড্রীল শেডে জেলা পুলিশ, নরসিংদীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আব্দুল হান্নান।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দেশ প্রেমের সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার, নরসিংদী। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপারর (সদর সার্কেল), নরসিংদী জনাব কে এম শহিদুল ইসলাম সোহাগ, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নরসিংদী জনাব আরিফ আফসার, আরআই পুলিশ লাইন্স-সহ এসএএফ শাখায় কর্মরত সকল অফিসার ও ফোর্সগণ অংশগ্রহণ করেন।

সভায় সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (পুলিশ লাইন্স) জনাব তোয়াহা ইয়াসীন হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির