1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“শিক্ষা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে সরস্বতী পূজা: খাগড়াছড়িতে বাণী অর্চণা উদযাপন”

  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০১ জন দেখেছেন

“শিক্ষা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে সরস্বতী পূজা: খাগড়াছড়িতে বাণী অর্চণা উদযাপন”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে নানান আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শ্রীশ্রী বাণী অর্চণা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর থেকে দিনব্যাপী খাগড়াছড়ি জেলা সদর উপজেলার বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ, নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অর্চণা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শ্রীশ্রী বাণী অর্চণা উদযাপন কমিটির সভাপতি ধর্মেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, “শ্রীশ্রী সরস্বতী দেবী জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার প্রতীক। তাঁর আরাধনার মধ্য দিয়ে মানুষ আলোর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়। সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই, আর সরস্বতী পূজা আমাদের শিক্ষানুরাগী করে তোলে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।” তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলে শিক্ষার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়নের সদস্য পূর্ণ ভূষণ ত্রিপুরা ও খুকি বালা ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন অঞ্জন মোহন ত্রিপুরা, শ্যামল কান্তি ত্রিপুরা, সমাজসেবক মিহির কান্তি ত্রিপুরা, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গহেন্দ্র ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিদ্যাময় ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজনে পূজা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির