1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“গর্জনিয়ায় সন্ত্রাসী শাহীনের সহযোগী লেদা পুতু দুর্বৃত্তের গুলিতে নিহত”

  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ জন দেখেছেন

“গর্জনিয়ায় সন্ত্রাসী শাহীনের সহযোগী লেদা পুতু দুর্বৃত্তের গুলিতে নিহত”

হামিদুল হক মার্সাল,রামু প্রতিনিধি

কক্সবাজারের গর্জনিয়া ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম শফিউল আলম, ওরফে লেদা পুতু। তিনি গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা এলাকার বাসিন্দা এবং আবদুল হাকিমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (২৪ জানুয়ারি) ভোর রাতে অজ্ঞাত পরিচয়ের একদল সশস্ত্র ব্যক্তি লেদা পুতুকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
নিহত লেদা পুতু কুখ্যাত সন্ত্রাসী শাহীনের প্রধান সহযোগী হিসেবে পরিচিত ছিল বলে স্থানীয়দের দাবি। তার বিরুদ্ধে চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান নিয়ন্ত্রণে তার সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। পুলিশের প্রাথমিক ধারণা, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির