1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক গ্রহণ ও কুরআন বিতরণ”

  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ জন দেখেছেন

“লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক গ্রহণ ও কুরআন বিতরণ”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়, সেই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ”— এই হাদীসকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলায় জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (জিএসডিও)-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ছবক প্রদান ও কুরআন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রামকৃষ্ণপুর শাখার জেনাস তা’লিমুল কোরআন মাদ্রাসায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
জিএসডিও’র চেয়ারম্যান জনাব মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও কুরআন বিতরণ করেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন এবং লালপুর ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা জাকারিয়া হোসেন, জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল কাদের, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এবং জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের সদস্য মো. আমানত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনাস তা’লিমুল কোরআন, রামকৃষ্ণপুর শাখার সিনিয়র শিক্ষক হাফেজ সোয়াইফ আহমেদ (ইউসুফ)।
সভাপতির বক্তব্যে জিএসডিও’র চেয়ারম্যান মো. হাসানুজ্জামান বলেন, জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংস্থাটি শিক্ষা প্রসার, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির