1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শিবপুরে স্কাউটের কাব কার্নিভাল অনুষ্ঠিত”

  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪২ জন দেখেছেন

“শিবপুরে স্কাউটের কাব কার্নিভাল অনুষ্ঠিত”

শেখ মানিক,শিবপুর,নরসিংদী। 
বর্ণাঢ্য আয়োজনে নরসিংদীর শিবপুরে স্কাউটের ‘কাব কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) দিনব্যাপী শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়। ।

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং শিবপুর উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভালে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি মোছা: ফারজানা ইয়াসমিন স্কাউট পতাকা উত্তোলন করেন।স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটস কমিশনার আবুল হেসেন।

ইউনিট লিডার মাহমুদুল হাসান এমারত এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মো: আলমগীর, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা স্কাউটসের সহযোজিত সদস্য ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, জেলা স্কাউটসের সহযোজিত সদস্য মাহফুজুর রহমান টুটুল উপজেলা স্কাউটসের সম্পাদক আরিফ খন্দকার প্রমুখ।

দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মোছা: ফারজানা ইয়াসমিন বক্তব্যে বলেন, কাব কার্নিভাল হল স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। জেলা স্কাউটস সম্পাদক মঞ্জিল এ মিল্লাত এর নেতৃত্বে একটি টিম কার্নিভাল পরিদর্শন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির